বিজেপির নাম খাটিয়ে টাকা তুলে ব্ল্যাকমেইল!

বিজেপির নাম খাটিয়ে টাকা তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ প্রকাশ্যে এল । এই ঘটনায় আরও জানা যায়, আত্মঘাতী হন এক যুবক । বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের দাবি এইসব কার্যকলাপ জানতে পেয়েই কাজ থেকে বের করে দিয়েছিলেন । তিনি বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতেন বলেও জানা যায় ।

শহর কলকাতায় আত্মঘাতী হলেন এক যুবক । নারকেলডাঙা থানার অন্তর্গত ক্যানেল ওয়েস্ট রোডের ঘটনা । দীপ সাঁপুই নামে বছর কুড়ির এক যুবক ৪ তারিখ আত্মঘাতী হন । পরিবারের অভিযোগ, আশীষ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকারও বেশি টাকা ঋণ দিয়েছিলেন ওই যুবক । তারপরই যখন তার কাছ থেকে টাকা চাওয়া হয় তখন আশীষ দীপকে নানা রকম ভাবে হুমকি দিতে থাকে । সে ব্ল্যাকমেইল করতো দীপককে এমনটাই অভিযোগ পরিবারের ।

পরিবারের তরফে আরও অভিযোগ করা হয় আশীষ চক্রবর্তী বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিবিওয়াল গাড়ির চালক ছিলেন এই পরিচয় দিয়েই তিনি এলাকায় এমনভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেন । এমনকি তাকে কেউ কিছু বললেও তিনি সবসময় বলতেন তার কেউ কিছু করতে পারবে না তিনি ঠিক জামিন পেয়ে যাবেন । এই ঘটনায় ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানার তরফ থেকে ১০ তারিখ রাতে আশীষ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে ।

কিভাবে ওই যুবককে ব্ল্যাকমেইল করতেন এই আশীষ চক্রবর্তী নাকি কোন রকম বেআইনি কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক ? বা আশীষ চক্রবর্তী কোন ধরনের বেআইনি কাজ করতেন কি না সবকিছুই তদন্ত করে জানার চেষ্টা করছেন নারকেলডাঙ্গা থানার পুলিশ ।

ঘটনায় প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের জানান, এই আশিস চক্রবর্তীকে নয় মাস আগেই তিনি কাজ থেকে বের করে দিয়েছেন । তিনি এ ধরনের কাজের সঙ্গে জড়িত এই খবর পাওয়ার পরই তাকে বের করে দেয়া হয় এবং তার সমস্ত রিপোর্ট তিনি ট্যাংরা থানায় জমা করেছিলেন । তিনি আরও বলেন কে কার কাছ থেকে টাকা নিচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার না । পাশাপাশি তিনি এও দাবি করেন তার কাছ থেকে বের করে দেওয়ার পর ওই আশিস চক্রবর্তী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করতেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube