কথা রাখলেন দাদা,দিলেন ২০০০ কিলো চাল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দেশ। এ রাজ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেনের একটা অংশ কোয়ারানটিন সেন্টার গড়তে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব আগেই দিয়েছিলেন তিনি। এবার রাজ্যের গরিব মানুষদের কথা ভেবে এগিয়ে এলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাস্তবে ও  ‘প্রিন্সের’ মত মন তাঁর।

 লকডাউন চলছে দেশজুড়ে, যা চলবে টানা ২১ দিন। এই সংকটের মুহূর্তে সবচেয়ে ক্ষতি হচঅচেন গরিব মানুষের। সেই সকল মানুষের  প্রয়োজন অন্ন সংস্থানের ।তাই তাঁদের জন্য বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে ২০০০ কেজি চাল তুলে দিলেন সৌরভ। জানিয়ে দিলেন, দরকার পড়লে আরও চালের বন্দোবস্ত করবেন তিনি।

বুধবার দুপুরে বেলুড় মঠে হাজির হন বিসিসিআই প্রেসিডেন্ট। মহারাজ, সন্নাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে তুলে দেন ২০০০ কেজি চাল। তিনি আগেই ঘোষণা করেছিলেন, করোনা মোকাবিলায় মোট ৫০ লক্ষ টাকার চাল তিনি দেবেন।সেই প্রতিশ্রুতি রাখলেন।

প্রসঙ্গত, প্রয়োজনে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহারাজ জানান, বিভিন্ন অনাথ আশ্রমেও তিনি অনুদান দেবেন। তিনি ব্যক্তিগতভাবেই এই উদ্যোগ নিচ্ছেন বলেও জানাচ্ছেন। কোনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয় এই উদ্যোগ একেবারেই তাঁর ব্যক্তিগত। তিনি জানান যে বাগবাজারে মা কালির মন্দিরেও চাল দেবেন। সব মিলিয়ে একুশ দিনে দেড় লক্ষ কেজি চাল দেওয়ার ভাবনা আছে তাঁর। প্রয়োজনে আরও দিতে পারেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube