নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছে। এ রাজ্যের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা ও বেড়ে হয়েছে ৩৭। কিন্তু আগামী দু’সপ্তাহ যে রাজ্যের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন, ‘সামনের দুটো সপ্তাহ অত্যন্ত গুরুতর। সরকারের নির্দেশ মানতে আদেশ দেন তিনি। আড্ডা দেওয়ার, ক্যারম খেলার থেকে এখন বিরত থাকতে বলেন তিনি।তা আগামী দিন ভালো থাকতে এই কাজ করতে হবে।
তাঁর কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে মানুষজন আড্ডা দিচ্ছেন, রাস্তায় ক্যারম খেলছেন। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কাছে তিনি বলেন, ‘হাত জোড় করে, পায়ে পড়ে বলছি এই কটা দিন লকডাউন মেনে চলুন। বাজারের সব জিনিস পাবেন। তাই গেলেও ভিড় করবেন না। সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনার বিষয়টিকে হালকাভাবে নেবেন না। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি মুড়ি খেয়ে থাকি। এখন ডাক্তারদের পরামর্শে একটু ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ খাচ্ছি। এখন যদি একটু কষ্ট করেও চলেন পরে ভালো থাকতে পারবেন।’ এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ভালো থাকতে হলে এখন বাড়িতেই থাকতে বলেন। জানলা খুলে রাখতে বলেন, জল ও খাবার বেশি করে খেতে বলেন। তিনি আর ও বলেন,আমাদের এখন একসঙ্গে লড়াই করতে হবে। আপনাদের সাহায্য প্রার্থনা করছি তাই।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

