সেমির লড়াইয়ে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি!

সেমির লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কানাডার । বুধবার ভোরে কোপার সেমিফাইনালে মাঠে নামবেন মেসিরা । টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দল ।

গ্রুপ পর্বের সাক্ষাতে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিলেন মেসিরা । তবে এবার স্কালোনির দলকে হারিয়ে ফাইনাল খেলতে মরিয়া কানাডা । দলের অধিনায়ক আলফন্সো ডেভিস জানিয়েছেন, এই ম্যাচের গুরুত্ব আলাদা । জিততে পারলে খেতাব জয়ের হাতছানি । তাই খাতায় কলমে পিছিয়ে থাকলেও তাঁরা শুরু থেকেই আক্রমণে ঝাঁপাবেন বলে জানিয়েছেন আলফন্সো ।

একই সঙ্গে তিনি আরও জানান, এবার তাঁদের তাগিদ অনেক বেশি । গত ম্যাচের মতো এই ম্যাচেও মেসিকে আটকে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার কোচ জেসি মার্শ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube