দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে নতুন মুখ ব্রিটস্কি, বিশ্রামে ইয়ানসেন

দলের প্রথম সারির সব ক্রিকেটারদের ফিরিয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞদের নিয়ে গড়া দলে প্রথমবার লাল বলের ক্রিকেটে ডাক পেলেন ম্যাথু ব্রিটস্কি।

মার্কিন মুলুকে ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ওই দল থেকে শুধু ৩ জনকে রেখে, সোমবার ১৬ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিউইদের বিপক্ষে খেলা ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভবিষ্যৎ ভাবা হচ্ছে বেডিংহ্যামকে। এদিকে মার্কো ইয়ানসেন এবং আনরিখ আর্নো নরটিয়া না থাকায় পেস বিভাগের দায়িত্ব সামলাতে দলে রাখা হয়েছে হয়েছে ৩৫ বছর বয়সী ডেন প্যাটারসনকে। আর কেশভ মহারাজের সঙ্গে স্পিন বিভাগের শক্তি বাড়াবেন পিট।

সম্প্রতি ডিন এলগারের অবসরের পর প্রোটিয়াদের ব্যাটিংয়ে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে। এইডেন মার্করাম, টোনি ডি জর্জি, টেম্বা বাভুমাদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপে, ব্যাকআপ হিসেবেই মূলত নেওয়া হয়েছে ব্রিটস্কিকে। যিনি ইতিমধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আপাতত নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন ব্রিটস্কি। গত বছর ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ হাফ সেঞ্চুরি। প্রায় ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৩ হাজার ১২২ রান। এছাড়া গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আবার দলে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান রিকেলটন। মনে করা হচ্ছে, দলের অন্য উইকেটকিপার কাইল ভেরেইনার সঙ্গে প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই হবে রিকেলটনের।

স্কোয়াডে একমাত্র পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। একটানা হেকটিক শিডিউলের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে ইয়ানসেনকে। এছাড়া পেস বিভাগে প্যাটারসন ছাড়া আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং নান্দ্রে বার্গার। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো নরটিয়াকে বিবেচনা করা হয়নি দলে। আপাতাত যা খবর, আমেরিকার বুকে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে না থাকা ক্রিকেটারদের নিয়ে ডারবানে একটি প্রস্তুতি ক্যাম্প করবে টিম দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমাসহ ব্রিটস্কি, ডি জর্জি, প্যাটারসন, মুল্ডার, স্টাবস ও ভেরেইনার এই অনুশীলন পর্বে থাকার কথা। ত্রিনিদাদে আগামী ৭ অগাস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট গায়ানায়, ১৫ তারিখ থেকে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত ৭ নম্বরে রয়েছে প্রোটিয়ারা. ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে সিরিজ বাকি তাদের।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, টোনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, কাইল ভেরেইনা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube