লকডাউনে বন্ধ সরকারের আয়, ২৫ হাজার কোটির অনুদান চেয়ে মোদীকে চিঠি মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের জন্য দেশজুড়ে বকডাউন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। যার জেরে এককথায় বন্ধ সমস্ত আয়ের উৎস। এই পরিস্থিতিতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের একাধিক রাজ্য। তাই বুধবার আপৎকালীন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে ২৫ হাজার কোটি টাকা অনুদান চেয়ে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

চিঠিতে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, লকডাউনের জেরে সমস্ত ব্যবসা বন্ধ। সমস্ত রকম আয় থেকে বঞ্চিত রাজ্য সরকার। কিন্তু এই পরিস্থিতিতেও সরকারি কর্মীদের বেতন, মজুরি ও পেনশন বন্ধ করা হয়নি। যদিও অনেক রাজ্যের তা মেটানো সম্ভব হচ্ছেনা। আগের সরকার যে ঋণের বোঝা চাপিয়ে গিয়েছিল, তা এতদিন বইতেও কোন এতটা সমস্যায় পড়তে হয়নি। তবে এবার ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর পাশাপাশি কন্যাসন্তান, পড়ুয়া, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, সংখ্যালঘু, প্রান্তিক শ্রেণি, তপসিলি জাতি-উপজাতিদের প্রতি আমরা দায়বদ্ধ। এমনকি এই সংকটের দিনে ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”   

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube