নিউজটাইম ওয়েবডেস্ক : যত সময় যাচ্ছে ভারতে করোনা আক্রান্তের হার ও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রাজ্যে। লকডাউনের ফলে বন্ধ দোকানপা। রাজ্য, শহর, মফসল বা গ্রামাঞ্চল সর্বত্র দেখা দিয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রীর অভাব। এই অনুকূল সময়ে সরকারের তরফে তৈরি করা হয়েছে ত্রাণ তহবিল। যে টাকায় সাহায্য করা হচ্ছে সাধারণ মানুষদের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তহবিলে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বিনোদন জগতের একাধিক তারকারা। টলিউডে সেই তালিকায় নাম লিখিয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, মিমি, নসরত।
এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন রুদ্রণীল ঘোষ। ৩১শে মার্চ বাড়িতে বসেই এক লাখ টাকার একটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল –এ জমা দিয়েছেন অভিনেতা। চেকের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন –“টলিউড কোটিপতিদের ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। তবুও…এই প্রথম খুব আনন্দের সাথে ১ লাখের চেক কাটলাম। যে রাজ্যের মানুষ এতদিন উজাড় করে শুধু দিয়েই গেছেন আমায়, আমাদের,.. তাঁদের বিপদের দিনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল-এ সামান্য ঋণ শোধ করলাম!”

অভিনেতার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন টলি তারকা থেকে সাধারণ মানুষ সকলেই।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

