নিউজটাইম ওয়েবডেস্ক : ফের রাজ্যে করোনার বলি এক। কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার সকালে মৃত্যু হল বেলঘড়িয়ার বাসিন্দার। গত দুদিন তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এর জেরে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬।
জানা গিয়েছে, গত ২৩ মার্চ জ্বর সহ প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলঘড়িয়ার হাসপাতালে ভর্তি হন বছর ৫৭-এর ওই প্রৌঢ়। ২৬ মার্চ তাঁর অবস্থা আরও খারাপ হওয়ায় ৩০ মার্চ তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার টেস্টের রিপোর্ট হাতে আসতেই জানা যায় ওই প্রৌঢ় করোনায় আক্রান্ত। তবে মৃত ওই ব্যক্তির ভিন দেশে বা ভিনরাজ্যে থেকে ফেরার কোন ইতিহাস নেই। রথতলা এলাকায় তাঁর একটি রোল ও চাউমিনের দোকান ছিল বলে জানা গিয়েছে। কিন্তু বাইরের কনো দেশ বা রাজ্যে না গিয়েও কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন, এখন তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে ক্রেতাদের থেকে এই সংক্রমণ বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ পড়েনি হাসপাতাল ও মুম্বই ফেরত তাঁর এক আত্মীয়ও। যানা গিয়েছে ওই প্রৌঢ়ের এক আত্মীয় সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন। এবং তিনি নিজে কিডনি জনিত একাধিক শারীরিক সমস্যা কারনে ডায়ালিসিস করাতে যেতেন জেনিথে। এই ডায়ালিসিস করতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই প্রথমিকভাবে অনুমান করা হচ্ছে হাসপাতাল থেকেও হতে পারে সংক্রমণ। ইতিমধ্যেই মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী ও পরিবারের সকলকে সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

