নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার ৮৬৫ জনের মৃত্যু হয় গোটা দেশে। বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩,৮৭৩। আগামী ২ সপ্তাহ রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, করোনার জেরে দেশে মৃত্যু হতে পারে ২,৪০,০০০ মানুষের।
হোয়াইট হাউসে সাংবাদিকদের, আগামী ২ সপ্তাহ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ বলে জানান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগামী দিনে কঠিন সময় আসতে চলেছে তার জন্য তৈরি থাকতে বলেন সকল নাগরীককে। হোয়াইট হাউসের করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর ডেবরা রিরক্স একটি পরিসংখ্যানের সাহায্যে দেখান, আমেরিকায় করোনার জেরে মৃত্যু হতে পারে প্রায় ২,৪০,০০০ মানুষের। তিনি জানান, আগামী কিছু দিনে নাগরিকদের আচরণই বলে দেবে দেশের পরিস্থিতি কিরম হবে। সোশ্যাল ডিসট্যান্সিং এর কথাও বলেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

