বেরিল আতঙ্ক কাটিয়ে দেশে ফিরল টিম ইন্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রটিয়াদের থেকে জয় ছিনিয়ে নিয়ে অবশেষে দেশে ফিরল টিম ইন্ডিয়া । বার্বাডোজ থেকে বিশেষ বিমানে করে বৃহস্পতিবার দিল্লি বিমান বন্দরে পৌঁছন রোহিতরা ।

সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরল বিশ্বকাপজয়ী দল । দিল্লি বিমান বন্দরে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় অনুরাগীদের উপচে পড়া ভিড় । বার্বাডোজ থেকে বিশেষ বিমানে করে এদিন দেশে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ হার্দিক পান্ডিয়ারা । সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সহ দলের কোচ রাহুল দ্রাবিড়ও ।

বার্বাডোজে স্থানীয় সময় অনুযায়ী দুপুর বেলায় বিশেষ বিমানে চাপেন তাঁরা । বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর বেলায় দিল্লি পৌঁছয় সেই বিমান । বিমানবন্দরের বাইরে অপেক্ষারত টিম বাসে করে তাঁরা রওনা দেন টিম হটেলের দিকে । জানা যায়, আপাতত সেখানেই বিশ্রাম নেবেন তাঁরা । একই সঙ্গে জানা যায় এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁদের ।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করে ইন্ডিয়া । ২৯ জুনের ওই রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলেছিল ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা ও উৎসব । তবে খেলা শেষ হতেই শুরু হয় দুর্যোগের আবহাওয়া । ঘূর্ণিঝড় বেরিলের সতর্কতায় বন্ধ করে দেওয়া হয় সে দেশের বিমানবন্দর । ফলে বার্বাডোজেই আটকে পড়ে টিম ইন্ডিয়া । একই সঙ্গে আটকে পড়েন তাঁদের পরিবারও । পাশাপাশি জানা যায়, যে হোটেলে তাঁরা ছিলেন ঘূর্ণিঝড়ের কারণে সেটিও বিদ্যুৎ বিচ্ছিন অবস্থায় ছিল । এমনকি হোটেলের কর্মীরা ছুটি নেওয়াতে আরও সমস্যায় পড়তে হয় ক্রিকেটারদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube