কাটছেনা আতঙ্ক, নিজামুদ্দিনে যাওয়া তামিলনাড়ুর ৫০ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই পরিস্থিতিতে দেশবাসীর চিন্তা বাড়িয়ে প্রকাশ্যে এল নতুন এক খবর। আগেই জানা গিয়েছিল দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে যাঁরা যোগদান করেছিলেন তাঁদের মধ্যে ২৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ মিলেছে। তবে এবারের সংবাদ আরও বেশি ভয় ও আশঙ্কার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুত্রের খবর, ওই সমাবেশে অংশগ্রহনকারীদের মধ্যে তামিলনাড়ু থেকে আসা ৫০ জনের শরীরেও এবার মিলল করোনার সংক্রমণ। 

ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ওই সমাবেশে যোগ দেওয়া তেলেঙ্গানার ৬ জন সহ কর্নাটকের ১ জনের মৃত্যু হয়েছে। তবে এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ওই ধর্মসভায় যোগদানকারীদের মধ্যে ৪৪১ জনের শরীরেই করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে। একইসাথে দেশের এহেন পরিস্থিতিতে এই ধর্মসভা আয়োজনের বিষয়টিকে তিনি দায়িত্বজ্ঞানহীন কাজ বলেও উল্লেখ করেন। ইতিমধ্যেই ৪০০ জনকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি বহু মানুষকে কোয়ারানটিনে রাখা হয়েছে। 

তবে আরও একটি চিন্তার বিষয় হল, সমাবেশে যোগদানকারীদের মধ্যে এখনও ৮৫ জনের খোঁজ পাওয়া যায়নি। সেদিনের ধর্মসভায় কারা কারা উপস্থিত ছিলেন তা চিহ্নিত করতে তেলেঙ্গানা সরকার একটি বিশেষ দল গঠন করেছে। তাঁরা যাঁদের চিহ্নিত করবেন তাঁদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে, সেই সমস্ত আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার করার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার।

 

 
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube