নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবকিছুই এই মুহূর্তে বন্ধ। যানবাহন থেকে কলকারখানা সবকিছুতেই লেগেছে লাগাম। জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়লেও বিশ্বের এই পরিস্থিতি সুখবর বয়ে এনেছে ওজন স্তরের জন্য। একটি গবেষনার রিপোর্টে জানা যাচ্ছে, দূষনের পরিমান কম হওয়ায় ওজন স্তরের ক্ষত সম্পূর্ণ ভাবে নিরাময় হচ্ছে। আর কিছুদিন এই পরিস্থিতি চলতে থাকলে ওজন স্তর স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে কলোরাডো বোল্ডার বিশ্ব বিদ্যালয়ের একটি গবেষনা চালান বিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের কথায়, বায়ু দূষণের ফলে দীর্ঘদিন ধরেই ওজন স্তরে গহ্বরের সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে লকডাউনের জেরে কমেছে দূষণের মাত্রা। ফলে ওই গহ্বর অনেকটাই মেরামত হয়েছে। যা বিশ্বের পরিবেশ ও জীব জগতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ওজন স্তরের ক্ষত কম হওয়ার ফলে দক্ষিণ গোলার্ধে পরিবর্তিত হচ্ছে আবহাওয়ার। বলাবাহুল্য, কলকারখানা ও যানবাহনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এছাড়া অতিরিক্ত কেমিক্যাল ও রাসায়নিক ব্য়বহারের ফলে বাড়ছিল দূষণের পরিমান। যার জেরে ধ্বংশের মুখে পড়েছিল ওজন স্তর। পাশাপাশি ওজন স্তরে গর্ত দেখা যাওয়ার ফলে পৃথিবীতে ঢুকে পড়ছিল তাঁর ক্ষতিকারক রশ্মি। কিন্তু সেই পরিস্থিতি ক্রমেই স্বাভাবিকের দিকে ফিরছে বলেই আশা প্রকাশ করেছেন কলোরাডো বোল্ডার বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

