বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই ‘বিস্ফোরক’ মমতা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে একই মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁদের সামনেই বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রসঙ্গ তুলে কথা বলেন মুখ্যমন্ত্রী।

শনিবার ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি বলেন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিষয়টি উল্লেখ করার জন্য। আমি কাউকে উদ্দেশ্যে করে কিংবা কাউকে আঘাত করতে চাই না। বিচার ব্যবস্থায় কোনওরকম পক্ষপাতিত্ব থাকা উচিৎ নয়। বিচারব্যবস্থা হতে হবে স্বচ্ছ।‘ তাঁর সংযোজন, ‘আমাদের কাছে বিচারব্যবস্থা পবিত্র, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ সৎ ভাবে হওয়া উচিৎ এবং গোপনীয়তা যাতে বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে।‘

বাংলার মুখ্যমন্ত্রীর পরই বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘আদালতকে ন্যায়ের মন্দির বলা হয়। কিন্তু আমরা নিজেদের সেই মন্দিরে দেবতা ভেবে ফেললে খুব ভুল করব। এতে বিপদ বাড়বে। আমাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। তার সঙ্গে বিচারপ্রক্রিয়াকে এক করে দিলে হবে না।‘ সকল বিচারকদের উদ্দেশে ডিওয়াই চন্দ্রচূড়ের পরামর্শ, ‘আমাদের সামনে যারা থাকে মনে রাখতে হবে তাঁরাও মানুষ। তাঁদের নিয়ে আগে থেকেই একটি ধারণা তৈরি করে নিলে হবে না।‘

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের একাধিক রায় নিয়ে রাজ্য সরকার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। বিচারপতিকেও আক্রমণ শানিয়েছেন শাসক দলের নেতারা। শনিবার কলকাতা হাইকোর্টে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube