পর্তুগালকে হারিয়ে ইতিহাস জর্জিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে ২-০ গোলে হার পর্তুগালের । আরও এক ম্যাচ গোলহীন থেকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । প্রথম দুই ম্যাচ জিতে আগেই প্রি কোয়ার্টারে জায়গা পাকা করে ফেলেছিলেন রোনাল্ডোরা । তবে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা জর্জিয়ার কাছে যে রোনাল্ডোদের হারতে হবে একথা কেউই ভাবতে পারেননি ।

এদিন প্রথম একাদশে আটটি পরিবর্তন করেছিলেন পর্তুগালের কোচ মার্টিনেজ । ভুগতে হল তার জেরেই । ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে আরও দিশেহারা হয়ে পরে পর্তুগাল ।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আরও একটি গোল জর্জিয়ার । হারলেও অবশ্য গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল পর্তুগাল । উল্টোদিকে জিতে প্রথমবার ইউরোর মূল পর্বে খেলতে নেমেই প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিল জর্জিয়া ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube