যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে পোলিশদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই মাঠে নামলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে । অস্ট্রিয়া ম্যাচে নাকে চোট পাওয়ার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে এমবাপেকে নামাননি দেশঁ ।
এদিন তিনি মাঠে নেমেছিলেন ফেস গার্ড পরে । মুখোশ পরেও নিজের সেরাটা মেলে ধরলেন ফরাসি তারকা । এদিন ইউরো কাপে নিজের প্রথম গোলের পর তিনি ছুটে যান দর্শকদের দিকে । আনন্দে খুলে ফেলেন ফেস গার্ড । এমবাপেকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে মাতেন সতীর্থেরা ।
প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আটকে যায় ফ্রান্স । তাই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি জিতে প্রি-কোয়ার্টারে নিজেদের স্থান নিশ্চিত করাই এদিন লক্ষ্য ছিল ফ্রান্সের । প্রসঙ্গত, অস্ট্রিয়া ম্যাচে নাকে আঘাত পাওয়ার কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেননি ফরাসি অধিনায়ক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

