নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মাঝে বিষাদের সুর খান পরিবারে। সোমবার ছিল সলমন খানের ভাগ্না আহিলের জন্মদিন। লকডাউন তাই সপরিবারে এইদিনটা সাদামাটাভাবেই পালন করছিলেন সলমন। এরমাঝে আচমকাই এল শোক সংবাদ। সোমবার গভীর রাতে মৃত্যু হল সলমন খানের ভাইপো আবদুল্লার। ইনস্টাগ্রামে আবদুল্লার মৃত্যুর খবর জানিয়েছে সলমন খান লেখেন, ‘আজীবন তোকে ভালোবেসে যাবো’।
কি কারণে মৃত্যু তা এখন ও স্পষ্ট নয়। সলমনের মতোই বডি বিল্ডিং করতে ভালোবাসতেন আবদুল্লা। তবে ডায়াবেটিসের সমস্যা ছিল তাঁর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।
সূত্রের খবর দুদিন আগেই ধীরভাই কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয় তাকে। এরপর সলমন খানের উদ্যোগেই আবদু্ল্লাকে স্থানান্তরিত করা হয় লীলাবতি হাসপাতালে। গুজব ছড়িয়েছে করোনাভাইরাসের কারণে মৃত্যু হয়েছে আবদুল্লার। যদিও সেকথা অস্বীকার করেছে তাঁর পরিবার। জানা গিয়েছে হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে মৃত্যু হয়েছে আবদুল্লার।
বলিউডের সঙ্গে কোনওরকম যোগ না থাকলেও সলমন খানের সোশ্যাল মিডিয়ায় আবদুল্লা ছিলেন বেশ অ্যাক্টিভ । গত বছর জুন মাসে আবদুল্লার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন সলমন। যেখানে নিজের থেকে অনেক লম্বা এবং শক্তিশালী আবদুল্লাকে অনায়াসে কাঁধে তুলে নেন সলমন!
তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভাইজান। এই ঘটনায় অভিনেত্রী জারিন খান ও ইন্সটাগ্রামে শোক প্রকাশ করেছেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

