নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় রাষ্ট্রকে ৮০ লক্ষ টাকা দান করলেন ভারতীয় ক্রীকেটার রোহিত শর্মা। তিনি বলেন এই মহামারী রোখার সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের অর্থাৎ সাধারণ নাগরীকের।
ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক ৪৫ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে এবং ২৫ লক্ষ টাকা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে। এছাড়া একটি ফুড ডেলিভারি অ্যাপের দরীদ্র মানুষের কাছে লকডাউন চলা কালীন খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগের জন্য দিয়েছেন ৫ লক্ষ টাকা। রাস্তার কুকুর বা অন্যান্য পশু পাখিকে খাওয়ানোর জন্যেও দান করছেন তিনি।
এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, আমাদের দেশকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে আমাদেরকেই। আমি আমার দায়িত্ব পালন করলাম এই অনুদানের মাধ্যমে। এই মুহুর্তে সকলে আমাদের নেতা নেতৃদের পাশে থেকে আমাদের এই পরিস্থিতি মোকাবিলায় ওনাদের সাহায্য করা উচিত।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

