নক আউটে জার্মানি

হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেল জার্মানি । বুধবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে হাঙ্গেরিকে পিছনে ফেলেছিল জার্মানরা ।

শুরু থেকে কয়েকটি আক্রমণ রুখে দিলেও একটা সময় জার্মানির চাপের মুখে ভেঙে পড়ে হাঙ্গেরির প্রতিরোধ । ২৩ মিনিটে গোল করেন মুসিয়ালা । দ্বিতীয়ার্ধে হাঙ্গেরির খেলায় কিছুটা পরিবর্তন এলেও কাজের কাজ কিছুই হয়নি । বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানির পায়েই। সেটা কাজে লাগিয়েই ব্যবধান বাড়ান গুন্ডোয়ান ।

উল্টদিকে হাঙ্গেরি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি । জার্মানির রক্ষণ ভাঙতে পারেনি তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube