আফগানিস্তানের বিরুদ্ধে নজরে দু’জন- বিরাট কোহলি এবং কুলদীপ যাদব । কোহলির ফর্ম ফিরে পাওয়ার দিকে তাকিয়ে আছে টিম ইন্ডিয়া । তেমনই ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের ম্যাচে কুলদীপের খেলার সম্ভাবনা প্রবল । তাই ভারতের টিম কম্বিনেশন কী হবে? অধিনায়ক রোহিত শর্মা চার অলরাউন্ডারকেই খেলানোর পক্ষপাতী ।
হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা-এক্সঙ্গে এই চার অলরাউন্ডার খেললে ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান পাওয়া যায় । উইকেট স্পিন সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে । সেক্ষেত্রে কুলদীপকে খেলাতে হলে একজন পেসারকে বসাতে হবে । অর্শদীপ সিং বা মোহম্মদ সিরাজকে বাইরে থাকতে হবে । সিরাজের জায়গায় কুলপদীপের খেলার সম্ভাবনাই বেশি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

