আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ট্রেন্ট বোল্ট

সৌম্যজিৎ মিশ্র

সম্প্রতি ট্রেন্ট বোল্ট জানিয়েছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ । কিন্তু তাঁর সেই বার্তা যে আন্তর্জাতিক কেরিয়ারের সঙ্গেও জড়িত ছিল, তা হয়তো আশা করতে পারেননি কেউই । তবে চলতি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচের পর ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়ে দিলেন, আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা যাবে না ।

কেরিয়ারের শেষ ম্যাচে ত্রিনিদাদের মাটিতে নিজের সেই চেনা ফর্মেই ধরা দিলেন নিউজিল্যান্ডের জোরে বোলার । জয় দিয়ে শেষ করলেন ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটজীবন । বোল্ট বলেছেন, ‘‘কয়েক দিন ধরে একটু চিন্তিত ছিলাম । শেষ দু’দিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম । তবে সিদ্ধান্ত নেওয়ার পর আর নতুন করে কিছু ভাবিনি । এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই । এটুকু বলব, শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।’’

নিজের ক্রিকেট জীবনে ৭৮টি টেস্ট খেলেছেন বোল্ট, নিয়েছেন ৩১৭টি উইকেট । টিম সৌদির সঙ্গে তাঁর নতুন বলের জুটি টেস্ট ক্রিকেটে সব প্রতিপক্ষকেই চিন্তায় ফেলে দিত । জোরে বোলার ১১৪টি এক দিনের ম্যাচ খেলে ২১১টি উইকেট নিয়েছেন । এমনকি ৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ম্যাচে ৮৩টি উইকেট রয়েছে তার দখলে । সেই সঙ্গে নিজের কেরিয়ারে সোমবারের শেষ ম্যাচে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি । সেই সঙ্গে শেষ আইপিএলেও ভাল ফর্মে ছিলেন কিউই তারকা ।

উল্লেখ্য, ২০২২ সালে ক্রিকেট নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসেছিলেন বোল্ট । তাঁর লক্ষ্য ছিল বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা । তারপর থেকেই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন বোল্ট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube