টি-২০ বিশ্বকাপে খারাপ ফর্ম, সব ভুলে সাময়িক বিরতিতে বাবর সহ ৫ খেলোয়াড়!

নিউজটাইম ওয়েবডেস্ক : সৌম্যজিৎ মিশ্র

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স তাঁদের টি-টোয়েন্টির শংসাপত্র নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে । কারণ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হওয়া এই দল ২৪ – এর বিশ্বকাপে সুপার ৮ পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়েছে । এমনকি এবারের বিশকাপে পরপর কতকগুলি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে আগাম বিদায়ও নিতে হয়েছে পাকিস্তানকে । তাই সব ভুলে বিশ্বকাপ অভিযান শেষে বাড়ি না ফিরে, এবার ছুটি কাটাতে লন্ডনে চললেন বাবর আজম সহ পাঁচ পাক খেলোয়াড় !

মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান এবং আজম খানরা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পরে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন বলে খবর । তাঁরা পরিবার এবং বন্ধুদের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে ।

এদিকে প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদরাও তাদের নিজ নিজ দেশে ফিরে যাবেন কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছে । যেহেতু এখনও কোনও পূর্ব নির্ধারিত ম্যাচ নেই তাই বোর্ডের এই সিদ্ধান্ত বলে, সূত্রের খবর । এছাড়াও পাক বোর্ড সূত্রে খবর, আগস্টে পাকিস্তান হোম টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে, এরপরেই অক্টোবরে ইংল্যান্ডের পাকিস্তান সফর রয়েছে ।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে গ্রুপ এ – তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ডের সঙ্গে তালিকায় স্থান পেয়েছিল পাকিস্তান । কিন্তু, কানাডাকে পরাজিত করলেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছিল তাঁরা । আর সূত্রের খবর, এই ফলাফলের পরে আবারও পুরনো ছন্দ ফিরে পেতে এই সাময়িক বিরতি সিদ্ধান্ত নিয়েছেন বাবররা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube