পিছিয়ে গেল পুষ্পা-টু র রিলিজ ডেট

নিউজটাইম ওয়েবডেস্ক : অদিতি হীরা

২০২১ সালে পুষ্পা বক্স আফস বাজিমাত করার পর সবাই মাখয়ে ছিলেন পুষ্পা টু-র অপেক্ষায় । অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে এবছরেই । চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু আর্জুনের পুষ্পা টু-দ্য রুল

ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার থেকে শুরু করে একাধিক গান । সেখানেও ছিল চমক । ছ’টি ভাষায় মুক্তি পেয়েছে সেই গান । যা সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। পুষ্পা টু ছবিতে আল্লু আর্জুনের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে । তবে কিছুদিন আগে থেকে শুরু হয়েছে ছাব মুক্তির তারিখ নিয়ে নানা জল্পনা । ছবির শুটিং কিছুটা বাকি থাকায় সেই তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে, কানাঘুষো শোনা যাচ্ছিল তেমনটাই ।

তবে ছবির নির্মাতারা এবিষয় ছিলেন স্পিকটিনট । তবে সোমবার আল্লু আর্জুন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির একটি পোস্টার শেয়ার করে ছবি মুক্তির নতুন ডেট ঘোষণা করেছেন । চলতি বছরের ৬ই ডিসেম্বর আসছে পুষ্পা টু- দ্য রুল । তাঁর ভক্তরা যে ১৫ আগস্টের অপেক্ষায় ছিল, তা কমেন্ট সেকশনের বার্তাতেই স্পষ্ট ।

এখন বছরের মাঝামাঝি সময়, তাও এখনও অবাধি কোনও সুপারাইট ছবি পাওয়া যায়নি বলিউড থেকে । চলতি বছরে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশনের ফাইটার, অজয় দেবগনের ময়দান থেকে শুরু করে বলিউড খিলাড়ির বড়ে মিঞা ছোটা মিঞা, কোনও ছবি বক্স অফিসে পারেনি ছক্কা হাঁকাতে । তাই সিনেপ্রেমীরা তাকিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে । পুষ্পা টু বক্স অফিসে নতুন কোনও রেকর্ড করতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube