মাদ্রাসা কমিশনকে জরিমানার নির্দেশ আদালতের!

মাদ্রাসা কমিশনকে এবার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রয়েছে একাধিক শূন্যপদ; তার জেরে বৃহস্পতিবার কমিশনকে ২ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিল আদালত ।

এই মামলায় জানা যায় গ্রুপ ডি-র প্যানেল প্রকাশ না করায় এই জরিমানা করা হয় মাদ্রাসা কমিশনকে । সূত্রের খবর, প্রায় ৩ হাজার শূন্যপদ রয়েছে । যার জেরে একাধিক বার প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল মাদ্রাসা কমিশনকে । সেই নির্দেশকে অগ্রাহ্য করায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায় ।

কলকাতা হাইকোর্টের জরিমানার নির্দেশের পর মাদ্রাসা কমিশনের তরফ থেকে জানানো হয়, নতুন করে পরীক্ষা নিতে চায় তাঁরা । তবে এবার কমিশনের সেই আবেদনে সাড়া দিল না হাইকোর্ট । ফলত বহাল থাকল কলকাতা হাইকোর্টের জরিমানার নির্দেশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube