বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি! ইডি-র কাছে রিপোর্ট তলব আদালতের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিশ্ববিদ্যালয়ে উচ্চপদস্থ আধিকারিকদের ষড়যন্ত্রে অন্তত ২ কোটি ২০ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রাক্তন রেজিস্ট্রারের । এই দাবি নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সেই মামলায় ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার কাছে অভিযোগও জমা পড়ে । ওই অভিযোগের ভিত্তিতে তারা কী পদক্ষেপ গ্রহণ করেছে বৃহস্পতিবার তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

মামলায় অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসারের যোগ সাজসে লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপ হয়েছে । ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে সিআইডি । এদিন মামলার শুনানিতে সিআইডির তরফে জানানো হয় এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে । একই সঙ্গে জানা যায়, কিছু টাকা উদ্ধার করা গিয়েছে এই মামলায় ।

এদিকে দু’টি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে থাকা অর্থ তছরূপের অভিযোগও উঠেছে মামলায় । ওই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ইডির দ্বারস্থ হয়েছে কি না তাও জানতে চেয়েছেন বিচারপতি । ওই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত ।

পাশাপাশি, নির্দেশে বিচারপতি সিনহা জানিয়েছেন, ঘটনায় সিআইডি দ্রুততার সঙ্গে তদন্ত করবে । প্রয়োজনে যে কাউকে জেরা করা যাবে । একই সঙ্গে প্রয়োজনে ইকোনমিক অফিস উইঙ্গের সাহায্য নিতে হবে তাদের । সিআইডিকেও তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube