হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ । নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান । এই ম্যাচ ঘিরে মার্কিন মুলুকেও আগ্রহ, কৌতুহল, উন্মাদনা তুঙ্গে ।

প্রথম ম্যাচে ভারত যেখানে আয়ারল্যান্ডকে হারিয়েছে, সেখানে আমেরিকার কাছে হেরে বেশ চাপে আছে পাকিস্তান । তবে আমেরিকার কাছে হারলেও পাকিস্তান এমন একটি টিম যারা কবে কী করবে কেউ বলতে পারে না । তাই ফেবারিট ভারতের সামনে মোস্ট আনপ্রেডিক্টেবল পাকিস্তান ।

এই ম্যাচের আগে আলোচনায় শুধু নাসাউ স্টেডিয়ামের বাইশ গজ । পিচ নিয়ে সমালচনাও তীব্র । ড্রপ ইন পিচে রয়েছে অসমান বাউন্স । ২০ ওভারে ১০০ রান তুলতেই হিমশিম খেতে হচ্ছে । তাই ঘোর অনিশ্চয়তা নিয়ে নামছে যুযুধান দুই দল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube