সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও। তারপরই চিনের একটি জলপ্রপাতকে কেন্দ্র করে বিতর্কের ঝড়, কেন? এক অভিযাত্রীর পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, সেদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসাবে পরিচিত ইউনতাই পর্বতের জলপ্রপাত থেকে জলের ধারা, পাথরের মুখে উঁচু করে তৈরি করা একটি পাইপ থেকে আসছে।
সোশ্যাল মিডিয়ায় ফ্যারিসভভ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়. সেখানে বলা হয়েছে – “ইয়ুনতাই জলপ্রপাতের উৎস খুঁজতে গিয়ে, অনেক কষ্ট করে যেখানে গেলাম, সেখানে দেখলাম একটি পাইপ”।
যদিও ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি, তবুও, ভিডিও ক্লিপটি প্রথম পোস্ট করার পর থেকে, এখনও পর্যন্ত ৮০ হাজারেরও বেশি বার লাইক পেয়েছে। এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে এই ভিডিওটি প্রায় ১ কোটি ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। অন্য একটি ভিডিও প্ল্যাটফর্মে প্রায় ১ কোটি বার দেখা হয়েছে এই ক্লিপ। ‘ইউনতাই জলপ্রপাতের উৎস কেবল কিছু পাইপ’, সোস্যাল মিডিয়ায় এটাই নাকি এখন ট্রেন্ডিং।
জলপ্রবাহ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর, এ বিষয়ে মুখ খুলেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়ুনতাই টুরিজম পার্কের পরিচালকরা দাবি করছেন, তারা একটি ‘ছোট্ট সংস্কার’ করে জলধারা বাড়িয়েছেন, যাতে শুষ্ক মৌসুমেও দর্শনার্থীরা জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন কিন্তু জলের উৎস আদৌ কৃত্রিম নয়।
বিষয়টি নিয়ে জোর শোরগোল। চাপে পড়ে, বিষয়টি খতিয়ে দেখতে, কয়েকজন স্থানীয় সরকারি কর্মকর্তাকে ওই পার্কে পাঠায় বেজিং। চিনের জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্মকর্তারা পার্কে যান এবং ঘুরে দেখেন। তারপর তাঁরা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন। সেই সঙ্গে তাঁদের আরও বলা হয়েছে যে আগামী দিনে কোনও পরিবর্তন আনলে, সেটা সম্পর্কে পর্যটকদের আগাম জানাতে হবে।
জলপ্রপাত বিতর্ক নিয়ে অবশেষে পার্ক কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি পোস্ট করে বলেছে, “সবার সঙ্গে এভাবে দেখা হবে ভাবা যায়নি। প্রকৃতির নৈসর্গিক শোভা উপভোগ করতে সকলেরই ভাল লাগে। কিন্তু এই নিশ্চয়তা দেওয়া যায় না যে, আপনারা সবসময়ই জলপ্রপাতটিকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে পাবেন। তাই আমি গরমের সময়, যখন আবহাওয়া শুষ্ক থাকে, তখন জলপ্রপাতটিকে আগের রূপে ফিরিয়ে দিতে, একটি ছোট্ট পরিবর্ধন করা হয়েছে। যাতের আপনাদের সামনে সবচেয়ে সুন্দররূপে থাকতে পারে আপনাদের প্রিয় জলপ্রপাত।”
চিনের মধ্য হিউনান প্রদেশে অবস্থিত ইউনতাই জলপ্রপাতটির উচ্চতা ৩১২ মিটার। ইউনেস্কোর গ্লোবাল জিওপার্কের ইউনতাই মাউন্টেইন, জিওপার্কে অবস্থিত। নৈস্বর্গিক সৌন্দর্যের অনন্য নিদর্শন এই জলপ্রপাতটির অপরূপ শোভা উপভোগ করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় করেন ইয়ুনতাই মাউন্টেন টুরিজম পার্কে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

