সুরজ বরজাতিয়ার ‘প্রেম’ চরিত্রে নতুন মুখ

পরিচালক সুরজ বরজাতিয়া-র নামের সঙ্গে জুড়ে আছে প্রেম নামটা । এই কথাটা কেন বলছি জানেন? একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে সুরজ বরজাতিয়ার একের পর এক ছক্কা হাঁকানো ছবির মুখ্য চরিত্রের নাম প্রেম। কখনও ‘হম দিল দে চুকে সনম‘, ‘ম্যানে প্যায়ার কিয়া‘ বা ‘হম সাথ সাথ হ্যায়‘, ‘প্রেম রতন ধন পায়ো‘ ছবিতে সলমন খানকে দেখা গেছে প্রেম নামের চরিত্রে ।

আবার সুরজ বরজাতিয়া পরিচালিত ছবি ‘Vivaah‘-তে শাহিদ কাপুরের দেখা মিলেছে প্রেম নামের ক্যারেকটারে । ফের সুরজ বরজাতিয়া ফিরছেন তাঁর নতুন ছবি নিয়ে । কিন্তু এবার পরিচালকের প্রেমের চরিত্রে দেখা মিলেবে না ভাইজানের । তবে তাঁর পরিবর্তে দেখা যাবে বলিউডের হার্টথ্রব অ্যাক্টর কার্তিক আরিয়ান-এর । ছবির নাম ‘প্রেম কি শাদি‘।

চলতি মাসে বড় পর্দায় আসছে কার্তিকের নতুন ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন‘। কবির খান পরিচালিত এই স্পোটর্স ড্রামা ছবিতে নিজেকে তৈরী করেছেন একেবারে অন্যরকম ভাবে । ইতিমধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার; তা নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে গেছে ।

সম্প্রতি ‘ভুলভুলাইয়া থ্রি‘ ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা । একের পর এক ছবি রয়েছে কার্তিকের ঝুলিতে । নানা ধরনের চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন তিনি । এর আগেও ‘সত্য প্রেম কি কথা‘, ‘লুকা ছুপি‘, ‘লাভ আজ কাল‘-এর মতো বেশকিছু রোম্যান্টিক ছবিতে দেখা গেছে কার্তিককে । এই প্রথমবার পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কার্তিক ।

সুরজ বরজাতিয়ারের প্রেম ক্যারেকটারে সলমন খান যেভাবে বক্স অফিসে বাজিমাত করেছিলেন, একইভাবে কার্তিক কি পারবে বক্স অফিসে ছক্কা হাঁকাতে? উত্তর খুঁজতে অপেক্ষায় সিনেপ্রেমীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube