নিউজটাইম ওয়েবডেস্ক : ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত নয় হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন।দুর্ভাগ্যজনক ভাবে এদের অধিকাংশই বয়স্ক।৬০ বছরের উর্দ্ধে।কিন্তু সম্প্রতি খবর পাওয়া গিয়েছে, একজন ১০২ বছরের মহিলা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
উত্তর ইতালির জেনোয়া শহরের বাসিন্দা এই বৃদ্ধা কুড়ি দিন হাসপাতালে থাকার পর এখন সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে হাইল্যান্ডার-অর্থাৎ ইতালিয় ভাষায় অমর নাম দিয়েছেন চিকিৎসকেরা।স্যান মার্টিনো হাসপাতালে ভর্তি ছিলেন এই মহিলা। তাঁর নাম গ্রোনডোনা ইতালির জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে সমস্ত বয়স্ক মানুষের জন্য আশার কিরণ হয়ে উঠেছেন ইতালিকা। ইতালিতে এমনি যারা করোনায় মারা গিয়েছেন, তাদের গড় বয়স ৭৮। অর্থাত্ অধিকাংশ মানুষ যারা জীবনের সায়াহ্নে, তারা মারা গিয়েছেন করোনার ফলে। অন্যদিকে শতবর্ষ পেরোনো ইতালিকা করোনাকে হারিয়ে দিলেন ডাক্তারদের সাহায্যে। মার্চ মাসের শুরুতে হার্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনই করোনার অল্প কিছু সংসর্গ দেখা দেয়। হাসপাতালে ভর্তি হলেও কার্যত নিজে নিজেই সেরে গিয়েছেন তিনি। ২৬ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বৃদ্ধা। তাঁর ভাগ্নে রেনোটে জানিয়েছেন যে এত বয়সেও জীবন উপভোগ করেন ইতালিকা। ভালোবাসেন গান শুনতে, নাচ দেখতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

