নিউজটাইম ওয়েবডেস্ক : দেশবাসীকে করোনা যুদ্ধে অনুদান করার কথা বলেছিলেন। তবে শুধু বর্তমানেই আটকে না থেকে ভবিষ্যত সুন্দর করার পথ বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার টুইটারে মোদী জানান, করোনাভাইরাস মোকাবিলায় সমাজের সকলস্তরের মানুষ অনুদান করতে চাইছেন। তাঁদের আর্জিতে সাড়া দিয়েই নয়া একটি তহবিল তৈরি করা হয়েছে। তবে শুধুমাত্র করোনা মোকাবিলার জন্য নয়, ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো রকম জরুরি পরিস্থিতি তৈরি হলে তাতেও সেই অর্থ ব্যবহার করা হবে। ভবিষ্যতে কথা চিন্তা করে দেশবাসীকে সেই তহবিলে আর্থিক অনুদানের আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয়দের কাছে তার আর্জি, দয়া করে পিএম-কেয়ারস তহবিলে তারা যেন সাহায্য করেন। ভবিষ্যতে এরকম জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখনও এই তহবিল কাজে লাগবে। মোদীর বক্তব্য, অনুদান যতই কম হোক না কেন, তা গ্রহণ করা হবে। তিনি আর ও বলেন ‘পিএম-কেয়ার ফান্ড ক্ষুদ্র-অনুদানও গ্রহণ করে। এটা দেশের বিপর্যয় মোকাবিলার ক্ষমতা বাড়াবে ও নাগরিকদের রক্ষার জন্য গবেষণায় উৎসাহিত করবে। ভারতের আরও স্বাস্থ্যকর বানাতে ও আগামী প্রজন্মের জন্য দেশকে আরও সমৃদ্ধিশালী করতে চেষ্টার খামতি রাখবেন না।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

