নিউজটাইম ওয়েবডেস্ক : অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন নয়াবাদের করোনা আক্রান্ত প্রৌঢ়। এমনকি তাঁর মাল্টিঅর্গ্যান ফেলিওরেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্য়েই তাঁর প্রাণ বাচাঁতে লড়াই শুরু করে দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। এদিকে যেমন তাঁর ওষুধ পাল্টে দেওয়া হয়েছে অন্যদিকে তেমনি ভেন্টিলেশনের মাত্রাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
দিন কয়েক আগেই করোনার উপসর্গ নিয়ে পিয়ায়রলেস হাসপাতালে ভর্তি হন ওই প্রৌঢ়। এরপরেই টেস্টের জন্য তাঁর নমুনা এসএসকেএমে পাঠানো হয়। বুধবার রাতে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ। বুধবার রিপোর্ট হাতে পাওয়ার পরদিনই তথা বৃহস্পতিবার রাতই ওই ব্যক্তিকে ভেন্টিলেশনে পাঠানো হয় বলে দাবি চিকিত্সকদের। ৬০ ছুঁই ছুঁই ওই প্রৌঢ়ের পরিবারের বাকি সদস্য়রা (৪ জন) হোম কোয়ারানটিনে ছিলেন। কিন্তু শুক্রবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদেরও নমুনা ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে জানা গিয়েছে, আক্রান্ত ওই প্রৌঢ়কে ইতিমধ্যেই হাইড্রক্সি-ক্লোরোকুইন দেওয়া হয়েছে। সাথে সাথে দেওয়া হচ্ছে অ্যান্টি-ভাইরাল ওষুধও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

