“মুখ্যমন্ত্রীকে শক্তি দাও”, দলনেত্রীর জন্য তারাপীঠে যজ্ঞ অনুব্রতর

নিউজটাইম ওয়েবডেস্ক :

করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। আর এই মারণ রোগের করাল গ্রাস থেকে রেহাই পায়নি বাংলাও। করোনা মোকাবিলায় রাজ্য লকডাউনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দেশজুড়ে মানুষ যখন ভয়ের চোটে গৃহবন্দি দশা কাটাচ্ছেন, এমনকি তখনও নিজের প্রণের ঝুঁকি নিয়ে পথে নেমেছেন তিনি। হাসপাতাল পরিদর্শন থেকে শুরু করে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন তিনি। তাই এবার নিজের দলনেত্রীর কথা চিন্তা করে, তাঁর লড়ায়ে পাশে দাঁড়িয়ে মনে ভরসা জোগাতে বন্ধ তারাপীঠে যজ্ঞ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
 
অনুব্রত মন্ডল যে মা কালীর ভক্ত তা হয়তো সকলেই জানেন। যে কোন ধরনের সংকটের সময়ই তাঁকে মা কালীর শরণাপন্ন হতে দেখা গিয়েছে। এবারও তার অন্যথা হয়নি। দেশ তথা রাজ্য জুড়ে করোনা এতটাই আতঙ্কের সৃষ্টি করেছে যে, বাড়ি থেকেও এক একটা দিন ভয়ের মধ্যেই কাটাচ্ছেন সাধারন মানুষ। এই পরিস্থিতিতে করোনার মোকাবিলায় একযোগে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এদিন মমতা বন্দোপাধ্যায়ের সফল্য কামনা করে তাড়াপীঠেই যজ্ঞ অনুব্রত।
 
এবিষয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য দিন রাত এক করে কাজ করে চলেছেন। তিনি চান সবাই সুস্থ থাকুন। তাই আমরা যজ্ঞের আয়োজন করেছি। আমরা গোটা দেশবাসীর সুস্থতা কামনা করি। সবাই ভাল থাকুন। আর চাই মুখ্যমন্ত্রীর মনোবল আরও বাড়ুক। মায়ের কাছে বলেছি সকলেই সুস্থ থাক। মুখ্যমন্ত্রীকে শক্তি দাও।”
 
 
 
 
 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube