এবার কেকেআরের এই অভূতপূর্ব সাফল্যের অন্যতম কারিগর নিঃসন্দেহে মেন্টর গৌতম গম্ভীর । গৌতিকে মেন্টর করে ফিরিয়ে আনাই যে নাইট ম্যানেজমেন্টের মাস্টারস্ট্রোক তা নিয়ে কোনও সন্দেহ নেই ।
তবে লখনউ থেকে তাঁকে ছিনিয়ে আনা একেবারেই সহজ কাজ ছিল না নাইট ম্যানেজমেন্টের কাছে । একটি রিপোর্টে জানা গিয়েছে, কেকেআরে না থাকলেও শাহরুখের সঙ্গে গম্ভীরের নিয়মিত যোগাযোগ ছিল । এবং গতবারের আইপিএল শেষে তিনি যখন লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কথা ভাবছিলেন, সেই সময় গৌতিকে মান্নাতে আমন্ত্রণ জানান কিং খান । সেখানেই দু’জনের কয়েক ঘন্টা কথা হয় । গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে ১০ বছরের জন্য নাইট পরিবারের অংশ হওয়ার প্রস্তাব দেন এসআরকে । এরপরই সেপ্টেম্বরে কেকেআরে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

