খেতাব জিতেও বিষাদের সুর কেকেআর কর্ণধার শাহরুখের গলায় । এবার আইপিএলের শুরু থেকেই সমর্থকদের দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন সল্ট, নারিন থেকে বরুণ, ভেঙ্কটেশরা । তবে শাহরুখের একটাই আক্ষেপ, আগামী মরসুমে মেগা নিলাম ।
তাই অধিকাংশ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে । নিলাম থেকে কতজনকে ফেরানো যাবে তা নিয়েও সন্দেহ রয়েছে । ফাইনালের রাতে ড্রেসিং রুমেই এই নিয়ে আক্ষেপ ঝড়ে পড়ল কিং খানের গলায় । বললেন সম্ভব হলে পুরো দলটাকেই তাঁরা ধরে রাখতেন । আর তেমনটা হলে কী ভালোই না হত ।
পাশাপাশি গৌতম গম্ভীরকে আলাদা করে ধন্যবাদও জানালেন এসআরকে । গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটারদের হাতে বিশেষ স্মারক তুলে দেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার বেঙ্কি মাইসোর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

