কয়েক ঘণ্টার অপেক্ষা, সর্বশক্তি নিয়ে ভূভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’! আবহাওয়া দফতর লাগাতার নজর রেখেছে গতিবিধির ওপর। রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার সাগরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে ‘রেমাল’। প্রশাসনের তরফে জারি রয়েছে সতর্কবার্তা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা করে শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখা, হাসনাবাদ, বারাসত শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। এই সময়ে ট্রেন পরিষেবা পাবেন না যাত্রীরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সমস্যার জন্য আগাম ক্ষমাপ্রার্থনা করেছে।
শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন-
লক্ষ্মীকান্তপুর-নামখানা
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর
শিয়ালদহ-বজবজ
শিয়ালদহ-ক্যানিং
শিয়ালদহ-ডায়মন্ড হারবার
সোমবার বাতিল থাকবে কোন কোন ট্রেন, দেখে নিন
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর
লক্ষ্মীকান্তপুর-নামখানা
শিয়ালদহ-বজবজ
শিয়ালদহ-ক্যানিং
শিয়ালদহ-ডায়মন্ড হারবার
শিয়ালদহ-সোনারপুর
শিয়ালদহ-বারুইপুর
শিয়ালদহ-বারাসত
শিয়ালদহ-হাসনাবাদ
শনিবার থেকেই হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রবিবারও বন্ধ থাকবে বেশ কিছু ট্রেন পরিষেবা। এছাড়া কোনওরকম দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

