নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় গোটা পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী।ভিনরাজ্যে আটকে পড়েছে বাংলার বহু শ্রমিক। তাই তাদের জন্য উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের খাদ্য, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার আর্জি জানিয়ে ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার দিদি।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা।এই পরিস্থিতিতে তাঁরা রাজ্যে ফেরা সম্ভব হয়নি। প্রায় ৫০-১০০ জন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের সহজেই চিহ্নিত করতে পারবে প্রশাসন। এই মুহূর্তে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের তরফ থেকে তাঁদের কাছে আমাদের পৌঁছোনো সম্ভব নয়। তাই বাংলার শ্রমিকদের খাদ্য, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করছি। আমাদের রাজ্যে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করছি আমরা। এই অবস্থায় শ্রমিকদের সাহায্যের জন্য আমাদের মুখ্যসচিব আপনাদের রাজ্যের মুখ্যসচিবদের বিস্তারিত চিঠি দেবেন”।
মুখ্যমন্ত্রী যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন সেগুলি হল-
মিলনাড়ু, ওড়িশা, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লি, ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার, গোয়া, গুজরাত, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ।
প্রসঙ্গত, বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৫। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তে মৃত্ ১৫। করোনা মোকাবিলায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

