নিউজটাইম ওয়েবডেস্ক : সাধারণ মানুষের কথা ভেবেই এবং ৪.৮ কোটি কর্মচারীকে সুবিধা দিতে সরকার ইপিএফও সংক্রান্ত বিধি পরিবর্তন করেছে। নয়া এই বিধি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে যত টাকা আছে তার ৭৫ শতাংশ তুলতে পারবেন ইপিএফও গ্রাহকরা। এছাড়াও তিন মাসের মাইনেও তারা তুলে নিতে পারেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে চার কোটি ইপিএফও গ্রাহক লাভবান হবেন।
বর্তমান পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বেশ কিছু বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেমন, যে সকল সংস্থায় কর্মী-সংখ্যা ১০০-র কম এবং কর্মীদের ৯০%-এর বেতন ₹১৫ হাজার বা তার কম। এমন সংস্থার পিএফ বাবদ ২৪% অর্থ তিন মাসের জন্য দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ই পিএফ ও সাইট থেকে অগ্রিম অর্থ বাবদ ৭৫% প্রত্যাহারের সুযোগ থাকছে কর্মীদের কাছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের মাধ্যমে গরিব মানুষের কাছে টাকা পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে সংঠিত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত সেই সকল কর্মীদের প্রয়োজনেও বিশেষ সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে। যাতে এই সমস্ত কর্মীরা জমানো টাকা ভাঙাতে পারেন সেই বিষয় নিয়মে তোলা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

