রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও তৎপর হয়ে উঠল কলকাতা পুলিশ । শ্লীলতহানির মামলায় এবার পুলিশের র্যাডারে এলেন আরও চার কর্মী । রাজভবনের আরও ৪ কর্মীকে তলব করল লালবাজার ।
আগেই রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল । ওই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা যায় । মঙ্গলবার লালবাজার সূত্রের খবর, আরও চারজনকে তলব করা হয়েছে । রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর করা শ্লীলতাহানির ঘটনায় সিআরপিসি ১৬০-এর অধীনে নোটিস দিয়ে এক চিকিৎসক সহ রাজভবনের তিন কর্মীকে নোটিস দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে ।
জানা গিয়েছে, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধ হওয়া এফআইআরে যে দ্বিতীয় নোটিস গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওএসডি মেইল করে জানিয়েছেন, ১০ দিন সময় লাগবে । এফআইআর কপিও চাওয়া হয়েছে রাজভবনের তরফে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

