নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে চিন্তিত গোটা ভারত। আগেই ব্যাঙ্কের পরিষেবায় কাটছাঁট করা হয়েছিল। এবার লকডাউন পরিস্থিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ শাখাগুলিও একদিন অন্তর খোলার সিদ্ধান্ত হল।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (এসএলবিসি)। সেখানে ঠিক হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ শাখাগুলি (৩৬৪৯টি) একদিন অন্তর খোলা হবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছুটি থাকবে। বৃহস্পতিবার থেকেই সেই নয়া নিয়ম কার্যকর হয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, শহরাঞ্চলের ব্যাঙ্কগুলিতে ইতিমধ্যে পরিষেবা কমানো হয়েছে। সেখানে অবশ্য গ্রামীণ ব্যাঙ্কের মতো একদিন অন্তর নয়, রোজই ব্যাঙ্ক খোলা থাকবে। তবে তা ঘুরিয়ে ফিরিয়ে খোলা হবে। অর্থাৎ পাঁচ কিলোমিটারের একটি ব্যাঙ্কের একটি শাখা খোলা থাকবে। সেই এলাকায় ওই ব্যাঙ্কের আর কোনও শাখায় পরিষেবা মিলবে না। পরদিন আবার ওই এলাকার অন্য একটি ব্যাঙ্ক খোলা থাকবে। তবে অর্ধদিবস কাজ চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা মিলবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

