নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে ঘরবন্দি দেশসবাসী। লকডাউনের জেরে কপালে ভাঁজ পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষের। তাঁরা কোথায় যাবেন, কোথা থেকে টাকা পাবেন, খাবারের জোগাড় কিভাবে করবেন, তার কূল-কিনারা পাচ্ছেননা। তাঁদের পাশাপাশি সংকটে পড়েছেন দেশের একটা বড় অংশের মানুষ। দেশবাসীর এই সংকটের দিনে একগুচ্ছ আর্থিক সহায়তার কথা ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে গরিবদের পাশাপাশি মহিলাদের জন্যও একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষনা করেন অর্থমন্ত্রী। এছাড়া সংকটের মুখে পড়া সমস্ত দেশবাসীর জন্য এদিন ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক প্য়াকেজের ঘোষণা করেছেন তিনি। এদিন উজ্জ্বলা বিভিন্ন খাতে সুযোগ সুবিধা ঘোষনা করার পাশিপাশি উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা প্রদানের কথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান, ‘উজ্জ্বলা যোজনার আওতায় যে সমস্ত মহিলারা রয়েছেন, আগামী তিন মাস তাঁদের বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে। এর ফলে দারিদ্র্যসীমার নীচে থাকা প্রায় ৮.৩ কোটি পরিবার উপকৃত হবে।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

