এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে এক জওয়ানকে বেঁধে রেখে মারধর করার ঘটনা এল প্রকাশ্যে । রবিবার স্থানীয়দের বিরুদ্ধে জওয়ানকে মারধর করার অভিযোগ উঠল হুগলির জাঙ্গিপাড়ার স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ।
হুগলির জাঙ্গিপাড়ার আটপুরের রবিবার রাতের ঘটনা । অভিযোগ ৩৪ ও ৩৫ নম্বর বুথের দায়িত্বে থাকা এই জওয়ানকে পরে পুলিশ উদ্ধার করে আটক করে । এই ঘটনার জেরে ওই বুথের সমস্ত জওয়ানদেরকে সরিয়ে দিয়ে নতুন জওয়ান নিয়োগ করা হয় বলেও খবর ।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়ে ওঠে রাজনতিক মহল । জাঙ্গিপাড়া ভোটের ডিউটি করতে এসে এক জয়ওয়ানের বিরুদ্ধে শ্লীততাহানি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি জানানলেন, ‘রক্ষকই ভক্ষক । যেমন মোদী তেমনি অমিত শাহ; তেমনি তাদের ফোর্স ।
অন্যদিকে উলুবেড়িয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে উঠল অশালীন আচরণ করার অভিযোগ । অভিযোগের ভিত্তিতে নির্বাচনী দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

