নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার করোনা হাসপাতাল হিসাবে উঠে এল রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নাম। রাজ্য সরকারের তরফে আগে থেকেই করোনা হাসপাতাল নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছিল। সেই মর্মে গোটা কলকাতা মেডিক্যাল কলেজকেই করোনা চিকিৎসার হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে। আগামী শনিবার থেকে সেখানে রোগী ভর্তিও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে এবার বেলেঘাটা আইডি ও কোলকাতা মেডিক্যাল কলেজের পরে কলকাতায় এবার আরও একটি করোনা হাসপাতাল খুলল রাজ্য সরকার।
করোনা মোকাবিলার জন্য রাজ্য গুলিতে একাধিক করোনা হাসপাতালের প্রয়োজন। সে দিকটি বিবেচনা করেই কেন্দ্র সরকারের তরফে রাজ্য গুলিকে প্রয়োজন মতো করোনা হাসপাতাল খোলার পরামর্শ দেয়। তাই এবার বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে করোনা হাসপাতাল হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ভারতে করোনা থাবা বসানোর পর থেকেই যাঁরা যাঁরা বিদেশ থেকে ফিরেছিলেন তাঁদের সকল যাত্রীদের এই রাজারহাটের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে রাখা হয়েছিল। এই ইনস্টিটিউটে তখন কোয়ারেন্টাইনের কাজ করেছিল। কিন্তু বর্তমানে সেই কোয়ারেন্টাইনকেই করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্য়েই সেখানে ৩০ জন নার্স সহ চিকিৎসক, ২জন টেকনিশিয়ান, দু’জন ডেপুটি নার্সিং সুপার, একজন নার্সিং সুপার-সহ প্রায় ৫০ জন কর্মীকে পাঠানো হয়েছে। একইসাথে সেখানে বেড রয়েছে ৫০০ টি। উল্লেখ্য, বেলেঘাটা আইডিতেই বর্তমানে বেডের সংখ্য়া বাড়িয়ে করা হয়েছে ৮০ টি। এছাড়া রাজ্যের মানুষ যাতে আরও সতর্ক হন তাই রাজ্য সরকারের তরফে কলকাতার ৩১টি হোটেলকে কোয়ারেন্টাইন হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেউ চাইলে সেখানে নিজের খরচায় সেখানে থাকতে পারবেন বলে সরকারের তরফে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে সরকারি নিয়ম মানা আবশ্যক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

