শনিবার আইপিএল রাউন্ড রবিন লিগেরে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলাকাতা নাইট রাইডারস ও রাজস্থান রয়্যালস । কেকেআর যেমন জয়ের ধারা বজায় রাখতে মরিয়া, তেমনই রাজস্থান টানা চার ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরতে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছে ।
প্রথম দুইয়ে শেষ করতে মরিয়া সঞ্জু স্যামসনরা । জস বাটলার ফিরে যাওয়ার পর বেশ সমস্যায় রয়েছে রাজস্থান । তেমনই ফিল সল্টকে না পাওয়ায় ওপেনিং নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নাইটদের ।
শনিবার হয়ত নারিনের সঙ্গে ওপেন করবেন রহমানুল্লা গুরবাজ । তবে ইতিমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেললেও কোনও রকম আত্মতুষ্টিকে প্রশ্রয় দিতে রাজি নন গৌতম গম্ভীররা ।প্লে অফের আগে পদস্খলন হয়ে আত্মবিশ্বাসে চিড় ধরুক চাইছেন না মেন্টর গম্ভীর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

