পৃথ্বীকে কড়া বার্তা আমরের!

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার পৃথ্বী শকে কড়া বার্তা দিয়ে সতর্ক করলেন দলের সহকারি কোচ প্রবীন আমরে । উল্লেখ্য, খারাপ ফর্মের জন্য প্রথম দলে সুযোগ হচ্ছিল না কিন্তু সেই জায়গায় সুযোগ পেয়ে দারুনভাবে কাজে লাগিয়েছেন বাংলার অভিষেক পোড়েল ।

পৃথ্বী নিজের অসন্তোষ প্রকাশ করার পরই তাঁকে কড়া বার্তা দিলেন আমরে । তিনি জানিয়েছেন, পৃথ্বীকে রিটেইন করেছিল দিল্লি, কিন্তু তাঁর পারফরম্যান্স কোথায়? স্পষ্ট জানান, পারফরম্যান্স না করলে জায়গা হারাতে হবে ।

আমরের মতে, এটা আইপিএল । সবসময় প্রচণ্ড চাপ । তাঁর মধ্যেই ম্যাচ জিততে হয় । মনে করিয়ে দেন পৃথ্বীকে ছাড়াই তাঁরা ম্যাচ জিতেছেন । এমনই কড়া ভাষায় পৃথ্বীকে বার্তা আমরের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube