আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী । আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নেবেন তিনি । বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।
প্রায় দু’ দশকের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানতে চলেছেন ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী । বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে ফুটবলার জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর নিতে চলেছেন । জুন মাসের ৬ তারিখে কলকাতায় ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে কুয়েতের বিরুদ্ধে । তাঁর পরেই তিনি অবসর নেবেন বলে জানান ।
২০০৫ সালে অভিষেক হয় ছেত্রীর । দেশের জন্য করেছেন ৯৪টি গোল । মার্চ মাসে ১৫০তম বার মাঠে নামেন তিনি; সেই ম্যাচ ছিল গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে । তাঁর এই বার্তায়
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

