মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টেসকে হারিয়ে আইপিএল প্লে অফের জটিল অঙ্কে ভেসে রইল দিল্লি ক্যাপিটলসের ভবিষ্যৎ । ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন পর্বে অভিযান শেষ করল দিল্লি ।
পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে ঋষভ পন্থের দল । তবে খুব কঠিন হলেও শেষ মুহূর্তেও প্লে অফের দরজা খুলে যেতে পারে দিল্লি ক্যাপিটলসের সামনে । যদিও তার জন্য সৌরভ, পন্টিংয়ের দলকে তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ, লখনউ, সিএসকে এবং আরসিবির বাকি ম্যাচের দিকে ।
দিল্লি ক্যাপিটলস অধিনায়ক ঋষভ পন্থও মেনে নিলেন এখন আর নিজেদের হাতে কিছু নেই । তবে আরসিবি ম্যাচে তিনি মাঠে থাকলে আরও ভালো কিছু হতে পারতো বলেও মনে করছেন পন্থ ।
অন্যদিকে অঙ্কের হিসেব মিলিয়ে দিল্লি ক্যাপিটাল এবারের আইপিএল প্লে অফে জায়গা করে নিতে পারে কি না তা দেখার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে । তবে সাফল্য, ব্যর্থতা সবকিছুকে পিছনে ফেলে এবারের আইপিএলটা স্মরণীয় হয়ে থাকবে ঋষভ পন্থের কাছে । স্মরণীয় হয়ে থাকবে তাঁর প্রত্যাবর্তনের জন্য । সব মিলিয়ে এবারের আইপিএলে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

