মনোনয়নপত্র প্রত্যাহার বারাসতের ‘অপহৃত’ নির্দল প্রার্থীর!

অবশেষে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন হাবড়ার বাসিন্দা ও বারাসত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ । মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । রাতে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। বুধবারই নিজের মনয়ন পত্র প্রত্যাহার করলেন তিনি ।

প্রার্থীর এক প্রস্তাবক হাবড়া থানায় অপহরণের লিখিত অভিযোগ করেন । বুধবার দুপুরে সেই কাকলি ঘোষকে দেখা যায় বারাসতে জেলাশাসকের কার্যালয় । সেখানে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন । তবে এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁকে কেউ অপহরণ করেনি । নিজের ইচ্ছায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।

প্রসঙ্গত, বারাসতের নির্দল প্রার্থী কাকলি ঘোষ মঙ্গলবার মনোনয়ন জমা দেন । মনোনয়নের পর নিখোঁজ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে । এমনকি, খোঁজ মিলছিল না তাঁর স্বামীরও । অভিযোগ আনা হয়, মঙ্গলবার রাতে ১০-১২ জনের বাইক বাহিনী রাত ২টো নাগাদ বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁকে । অন্য বাড়ি থেকে তোলা হয় কাকলির স্বামীকেও । এমনই অভিযোগ তোলেন কাকলির পরিবারের সদস্যরা । হাবড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের  করেন তাঁরা । জেলাশাসকের কাছেও মেল করে অভিযোগ দায়ের করা হয় বলে দাবি তাঁদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube