সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ -এর সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন । দলের সুপ্রিমো নওয়াজ শরিফের কাছে নিজের পদত্যাগ পত্র পেশ করেন তিনি ।
এই পরিস্থিতিতে, নতুন সভাপতি নির্বাচন করার জন্য পিএমএল-এন-এর পক্ষ থেকে চলতি মসের ২৮ তারিখে সাধারণ সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় । সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, নওয়াজ শরিফের নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে । ফলে দোলে নওয়াজ শরিফের প্রত্যাবর্তনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে ।
উল্লেখ্য, ২০১৮ সালের পর প্রাক্তন প্রধানমন্ত্রীকে সরকারি পদে নিয়োগ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

