ফের মানবিকতা! লকডাউনের জেরে আইসির গাড়িতেই জন্ম নিল সদ্যজাত

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে মেলেনি অ্যাম্বুল্যান্স। অবশেষে আইসির গাড়িতেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এই মানবিক রূপ দেখে পুলিশের প্রশংসায় মেতেছেন স্থানীয়রা। 

লকডাউনের জেরে দেশজুড়ে বন্ধ একাধিক পরিষেবে। রাস্তাতেও বেরোচ্ছেননা সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এক অন্তঃসত্ত্বা মহিলা রাস্তায় স্বামীর সাথে দাঁড়িয়ে গাড়ি বা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। সোনারপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামের বাসিন্দা ওই দম্পতি। কিন্তু অনেকক্ষন রাস্তায় দাঁড়ানোর পরেও কোন গাড়ি পাননা তাঁরা। এদিকে অন্তঃসত্ত্বা মীরাদেবীর ততক্ষনে প্রসবযন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ঠিক তখনই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সোনারপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জীব চক্রবর্তী সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। ওই অন্তঃসত্ত্বাকে রাস্তার মাঝে যন্ত্রণা পেতে দেখে তিনি গাড়িতে তুলে নেন তিনি। তবে শুধুমাত্র অন্তঃসত্ত্বাকেই নয়, তাঁর পাশাপাশি স্বামী ও আশপাশের  দুই মহিলাকেও গাড়িতে তোলেন তিনি। এরপরেই সুভাষগ্রাম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়ির মধ্য়েই কন্যা সন্তানের জন্ম দেন মীরাদেবী। 

ঘটনার পরেই মীরাদেবীর স্বামী সুরিন্দার গুপ্তা বলেন, “স্বপ্নেও ভাবিনি পুলিশ আধিকারিক ভগবানের দূত হয়ে আসবেন। পুলিশের এমন সাহায্যে আমরা অত্যন্ত খুশি।” সুত্রের খবর, সুরিন্দার গুপ্তা নামের ওই ব্য়ক্তি পেশায় একজন চানাচুর বিক্রেতা। শিয়ালদার কাছে তাঁর একটি ছোট চানাচুরের দোকান রয়েছে। আদতে তাঁরা বিহারে বাসিন্দা। কিন্তু কাজের সুত্রে সুভাষ গ্রামে ভাড়ায় থাকেন তাঁরা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube