নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশে চলছে লকডাউন। কিন্তু এই অবস্থাতেও বেশ কিছু জরুরি পণ্য ও পরিষাবাকে লকডাউনের আওতাভুক্ত করা হয়নি। তার মধ্য়ে অন্যতম হল ব্যাঙ্কিং পরিষেবা। কিন্তু এবার সেক্ষেত্রেও লাগাম টানা হল। এবার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ শাখাগুলি একদিন অন্তর খোলা থাকবে এবং শহরে ৫ কিলোমিটারের মধ্যে খোলা থাকবে একটি মাত্র ব্যাঙ্ক। এদিন এমনটাই জানালেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।
মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মঙ্গলবার রাত ১২ টা থেকে আগামী ২১ দিনের জন্য সারা দেশে লকডাউনের ঘোযনা করেন। বুধবার সেই মর্মে লাগাম লাগানো হল ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও। এদিন সঞ্জয় দাস আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রামীণ শাখাগুলির মধ্যে ৩৬৪৯টি শাখা একদিন অন্তর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। তবে আগের মতোই শনি ও রবিবার ছুটি থাকবে। প্রসঙ্গত, দেশের মানুষের আর্থিক পরিস্থিতির দিকটি বিবেচনা করে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ডেবিট কার্ড ও ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রে সমস্তু নিয়ম আগামী তিন মাসের জন্য শিথিল করার কথা ঘোষনা করেছেন। অর্থমন্ত্রীর এই ঘোষনা অনুযায়ী আগামী তিন মাস এই দুটি ক্ষেত্রে কোনরকম অতিরিক্ত চার্য কাটা হবেনা। একইসাথে এদিন তিনি খুব প্রয়োজন ছাড়া ব্যাঙ্ক যাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকার কথা বলেন। বাড়াতে বলেন অনলাইন লেনদেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

