নির্বাচনী প্রচারে গিয়েও অনুব্রতর প্রশংসা, কেষ্টর জেলমুক্ত হওয়ার আশায় মুখ্যমন্ত্রী

ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোলপুরে জনসভা করেন তিনি। সেখানে বক্তৃতা রাখতে গিয়েই তাঁর মুখে শোনা যায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রতর প্রশংসা। দুবছর ধরে জেলবন্দী তিনি। নির্বাচন মিটলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

রবিবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অসিত কুমার মালের সমর্থনে লাভপুরের ফুল্লরা মেলার মাঠে সভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে। কেষ্ট আজ জেলে থাকলেও এই ছেলেটা জেলার উন্নয়নকে হাতে রেখে কাজ করত। বিজেপি সাজিয়ে কেস করেছে। একদিন না একদিন তো বাইরে বেরোবেই।’ বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘বিজেপি কয়লা মাফিয়া। গরু বিএসএফ দেখে। বিজেপির মন্ত্রীরা টাকা খায়।‘                                                                                  

২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। প্রায় দু’বছর হতে চলল, বর্তমানে বাংলা থেকে দূরে তিহাড় জেলে বন্দী বীরভূমের তৃণমূল নেতা। আগেও একাধিকবার কেষ্টর গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘নির্বাচনের জন্যই অনুব্রতকে ধরে রেখেছে। বীরভূমে ভোট হয়ে গেলে তাঁকেও ছেড়ে দেওয়া হবে।’

প্রচারে গিয়ে নির্বাচন কমিশনকেও নিশানায় আনেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপির কথায় কাজ করছে কমিশন। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, করছে। বিজেপি বলছে ওসি পাল্টে দিতে, ডিজিকে পাল্টে দিতে। তাই করছে।‘ এদিনও আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘তিন বছর ধরে একশো দিনের টাকা নেই। অথচ কেন্দ্রীয় টিম পাঠিয়ে যাচ্ছে বাংলায়।‘

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube